মালদা

মোটরবাইকের নিয়ন্ত্রন হাড়িয়ে দুর্ঘটনা। মৃত্যু হল ১ যুবতির আহত ১ যুবক

শহরে ঢোকার মুখে পথ দূর্ঘটনায় মৃত্যু হল এক যুবতির। গুরুত্বর আহত এক যুবক। তাদের নাম পরিচয় জানা যায় নি। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার ৩৪নম্বর জাতীয় সড়কে। ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ। 

        জানা গিয়েছে, রবিবার মোটরবাইকে করে মালদার দিকে আসছিল ওই যুবক ও যুবতি দুইজনে। সেই সময় রাস্তায় থাকা একটি গর্তে পরে মোটরবাইকটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তায় পরে যায়। যুবতিটি মোটরবাইক থেকে ছিটকে গিয়ে বেশকিছুটা দুরে গিয়ে পরে। সেই সময় ৩৪নম্বর জাতীয় সড়কে মালদা থেকে ফারাক্কাগামী একটি লরি যুবতির মাথার উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় যুবতির। এরপর স্থানীয়রা আহত যুবক ও যুবতিকে মালদা মেডিক্যালে নিয়ে যায়। ঘটনায় বেশকিছুখন জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ইংরেজবাজার থানার পুলিশ পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে।